ঢাকাWednesday , 4 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিজেদের মাইনোরিটি ভাববেন না : ওবায়দুল কাদের

Link Copied!

ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক : বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নিজেদের মাইনোরিটি ভাববেন না; মাইনোরিটি ভাবলে মনের মধ্যে ফেইলরিটি বাসা বাঁধবে।
আজ বুধবার সকালে ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে ‘বাংলাদেশ সম্মিলিত বৌদ্ধ সমাজ’র নেতারা দেখা করতে এলে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, মনে রাখবেন এ দেশ সবার। সব চেয়ে বড় কথা আপনাদের মাথার ওপর একজন অভিভাবক (প্রধানমন্ত্রী শেখ হাসিনা ) আছেন। তিনি আপনাদের সব চেয়ে বড় আপন। তার চেয়ে আপন কেউ নেই। সুদূর আমেরিকা থেকে ফোন করে তিনি আপনাদের প্রবারণা উৎসবের প্রস্তুতি সম্পর্কে খবর নিয়েছেন। নির্দেশ দিয়েছেন সব ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য।
বৌদ্ধদের নিরাপত্তা বিধানে সরকার ও আওয়ামী লীগ সজাগ আছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে মুসলমানদের ওপর কোনো ঘটনা ঘটলে আমরা যতটা চিন্তায় থাকি, তার চেয়ে অনেক গুণ বেশি চিন্তা হয় আপনাদের নিয়ে।
রোহিঙ্গা ইস্যু কাজে লাগিয়ে কেউ যেন সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে না পারে সেদিকে খেয়াল রাখারও তাগিদ দেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, আবেগ বা ক্ষোভের বশে কেউ আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করলে মুখ বুজে থাকবেন না। সঙ্গে সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিকে জানাবেন; আমাদের জানাবেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, ডা দীপু মনি, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ।