ঢাকাWednesday , 27 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৮ লাখ ইয়াবাসহ মিয়ানমারের ৪ নাগরিক গ্রেপ্তার

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ এলাকায় মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে ৮ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে চট্টগ্রাম র‌্যাব-৭ এর একটি দল। বুধবার সকালে বিশেষ অভিযান চালিয়ে এ সব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মিয়ানমারের চার নাগরিককে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতা উদ্দিন আহম্মেদ জানান, শাহ পরীর দ্বীপ এলাকায় একটি মাছ ধরার ট্রলার জব্দ করে তল্লাশি চালানো হয়। এ সময় ওই ট্রলার থেকে ৮ লাখ পিস ইয়াবা উদ্ধার ও মিয়ানমারের চার নাগরিককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।