ঢাকাMonday , 25 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গলায় বালুর বস্তা বাঁধা লাশ উদ্ধার

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : নিখোঁজের একদিন পর গাজীপুরের কালীগঞ্জ উপজেলার একটি বিল থেকে গলায় বালুর বস্তা বাঁধা অবস্থায় অমূল্য দাস (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার ফুলদি উত্তরপাড়া এলাকার বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। অমূল্য দাস নরসিংদীর পলাশ থানার বরাব গ্রামের মৃত বলয় দাসের ছেলে।
অমূল্য দাসের ভায়রা প্রদীব মিত্র জানান, ফুলদি উত্তরপাড়া এলাকার মৃত তেরি মোহনের মেয়েকে বিয়ে করে শ্বশুর বাড়ি বসবাস করতেন অমূল্য দাস। গত শনিবার সকালে কাজ করতে বের হয়ে তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে রোববার কালীগঞ্জ থানায় সাধারণ ডায়রি করা হয়।
তিনি আরো জানান, সোমবার সকালে বাড়ি থেকে আধাকিলোমিটার দূরে বিলের পানিতে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. তরিকুল ইসলাম জানান, নিহতের গলার সঙ্গে দড়ি দিয়ে বালুর বস্তা বাঁধা ছিল। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।