ঢাকাMonday , 25 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে আ.লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

Link Copied!

যশোর প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিকুর রহমানকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার রাতে উপজেলার বাঁকড়া এলাকার দিকদানা মাঠে এ ঘটনা ঘটে। সিদ্দিকুর রহমান বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং প্রাক্তন ইউপি সদস্য ছিলেন। তিনি উপজেলার বালিয়াডাঙ্গা খোসালনগর গ্রামের তুফান গোলদারের ছেলে।
বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিকদার মতিয়ার রহমান জানান, বাঁকড়া বাজারে যাওয়ার জন্য সন্ধ্যায় বাড়ি থেকে বের হন সিদ্দিকুর রহমান। বাঁকড়া এলাকার দিকদানা মাঠে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যশোর হাসপাতালের চিকিৎসক বজলুর রশিদ টুলু জানান, সিদ্দিকুরের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।