ঢাকাMonday , 25 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে গৃহবধূকে গলাকেটে হত্যা

Link Copied!

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে পারুল আক্তার (৩০) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার ডাহুকিয়া গ্রামের একটি মাছের খামারের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। পারুল আক্তার ডাহুকিয়া গ্রামের শফিক আহমেদ খানের স্ত্রী।
এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। আটককৃতরা হলেন- পারুলের স্বামী শফিক, দেবর লতিবাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আরিফ আহমেদ খান, তাদের ভাতিজা কলেজছাত্র স্বপন আহমেদ খান ও রাজিব আহমেদ খান।
কিশোরগঞ্জ মডেল থানার উপপরিদর্শক মো. আরিফুর রহমান জানান, ১০-১১ বছর আগে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পারুল আক্তারের সঙ্গে ডাহুকিয়া গ্রামের আব্দুল বারি খানে ছেলে শফিক আহমেদ খানের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। এর জের ধরে পারুল আক্তারকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।