ঢাকাSunday , 7 December 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোদির ডাকে মমতার ‘না’

Link Copied!

modi-mamataআন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাক উপেক্ষা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
যোজনা কমিশনের নতুন রূপ কেমন হবে তা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে রোববার মোদির ডাকা বৈঠকে যাচ্ছেন না মমতা। এছাড়া জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও বৈঠকে অনুপস্থিত থাকছেন।
ওমর তার অনুপস্থতির কারণ হিসাবে পাহাড়ের নির্বাচনকে দেখিয়েছেন। আর মমতা যাচ্ছেন না রাজনৈতিক অবস্থানগত কারণে।
ভারতের পত্রিকাগুলো জানিয়েছে, সংসদের ভেতরে ও বাইরে বিজেপি সরকারের বিরোধিতা করাই তৃণমূলের বর্তমান রাজনৈতিক কৌশল। সেই অবস্থান বজায় রাখতেই বৈঠক বয়কট মমতার। পরিবর্তে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী সচিবালয় সূত্রে জানানো হয়েছে, দিল্লি যাওয়ার কোনও পরিকল্পনা নেই। সোমবার সুন্দরবন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। দিল্লিতে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে না গিয়ে সুন্দরেবনে কেন যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।