ঢাকাWednesday , 13 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে মেয়েকে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড

Link Copied!

কিশোরগঞ্জ প্রতিনিধি : দুই বছরের মেয়েকে হত্যার অপরাধে বাবা আবুল হোসেনকে (৩৭) মৃত্যুদণ্ড দিয়েছেন কিশোরগঞ্জের একটি আদালত।
বুধবার দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহজাহান কবির আসামির উপস্থিতিতে এ রায় দেন। আবুল হোসেন জেলার ভৈরব উপজেলার শম্ভুপুর রেলগেট এলাকার নূর আলী মিয়ার ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, আবুল হোসেন একই উপজেলার গাজীরটেক এলাকার মো. কালাচানের মেয়ে সুরাইয়া বেগমকে বিয়ে করেন। পারিবারিক কলহের জের ধরে সুরাইয়া তার দুই বছরের কন্যা সুমাইয়াকে নিয়ে গাজীরটেক এলাকায় বাবার বাড়ি চলে যান। ২০১১ সালের ৩ এপ্রিল আবুল হোসেন শ্বশুর বাড়িতে গিয়ে সুমাইয়াকে গলাকেটে হত্যা করে। তবে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী আবুল হোসেনকে আটক করে পুলিশে দেয়।
এ ঘটনায় সুমাইয়ার মা বাদী হয়ে ওইদিন ভৈরব থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে একই বছরের ১ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে।