ঢাকাWednesday , 13 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৮০ কার্টন বিদেশি সিগারেট জব্দ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জিপিও সর্টিং অফিসে এক অভিযানে আমদানিনিষিদ্ধ ৮০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দার একটি দল।
জব্দকৃত সিগারেট মন্ড ব্র্যান্ডের। দুবাই হতে আসা সিগারেটগুলোর মালিক সিলেটের জনৈক মো. মানিক উদ্দীন। বুধবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য জানিয়েছেন।
শুল্ক গোয়েন্দা আরো জানায়, গোপন সংবাদ থাকায় শুল্ক গোয়েন্দারা জিপিও সর্টিং অফিসে বিশেষ নজরদারি বজায় রাখেন। পরবর্তীকালে বুধবার সকালে স্ক্যানিং করে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ৮০টি কার্টন খুলে ১৬ হাজার শলাকা আমদানিনিষিদ্ধ বিদেশি সিগারেট উদ্ধার ও জব্দ করা হয়।
আমদানি নীতি আদেশ অনুযায়ী, সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতীত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পণ্যের শুল্ক করসহ আটক পণ্যের মূল্য প্রায় ৫ লাখ টাকা। এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।