ঢাকাWednesday , 13 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাফ নদীতে মিলল আরো ৭ লাশ

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে চার শিশুসহ সাতজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, লাশগুলো রোহিঙ্গাদের।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পয়েন্ট থেকে চার শিশুসহ পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া থেকে দুই নারীর লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে গত ২৫ আগস্টের পর থেকে ৯৯ জন রোহিঙ্গার লাশ উদ্ধার করা হল।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দিন খান জানান, নাফ নদীর শাহপরীর দ্বীপ পয়েন্টে নাফ নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে পাঁচ রোহিঙ্গার লাশ উদ্ধার করে। এ ছাড়া নাজিরপাড়া পয়েন্ট থেকে আরো দুই নারীর লাশ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, নিহত নারীরা বার্মিজ থামি ও ব্লাউজ পরিহিত ছিলেন। ধারণা করা হচ্ছে, বাংলাদেশে আসার সময় নৌকাডুবিতে তাদের মৃত্যু হয়েছে।