ঢাকাWednesday , 13 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় নববধূকে হত্যা, স্বামী আটক

Link Copied!

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের চকফরিদ এলাকায় ফাতেমা খাতুন নামে এক নববধূকে গলাকেটে হত্যা করা হয়েছে।
বুধবার ভোর ৫টার দিকে চকফরিদ এলাকার প্রামানিক পাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত অভিযোগে ফাতেমার স্বামী সুজন প্রামানিককে আটক করেছে পুলিশ। সুজন ওই এলাকার আব্দুর রশিদের ছেলে। তিনি পেশায় রং মিস্ত্রি। হত্যার কারণ জানা যায়নি।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন রাইজিংবিডিকে জানান, একই এলাকার ফাতেমা খাতুনকে ১৮ দিন আগে বিয়ে করেন সুজন। বুধবার ভোর ৫টার দিকে ফাতেমাকে হত্যা করে পালানোর সময় এলাকাবাসী ‍সুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।