ঢাকাWednesday , 13 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে মাজারে ২ নারীকে গলাকেটে হত্যা

Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের একটি মাজারে দুই নারীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার ভোরে সদর উপজেলার ভিটিকান্দি গ্রামের হজরত শাহ সোলেমান লেংটার মাজারে এ ঘটনা ঘটে। বুধবার সকালে মাজারের খাদেম এসে গলাকাটা অবস্থায় দুই নারীকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
মাজারের খাদেম ম. মাসুদ খান বলেন, ‘রাতে আমেনা বেগম (৬০) এবং তাজেল খাতুন (৪৮) মাজারে থাকতেন। সকালে এসে মাজারে ভেতরে তাদের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিই।’
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, সকালে খবর পেয়ে মাজার থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।