ঢাকাTuesday , 12 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের ভূমিকা বিশ্বে প্রশংসনীয়

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের সহয়তা দানে ও তাদের দেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে বাংলাদেশের ভূমিকা সারা বিশ্বে প্রশংসনীয় হচ্ছে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল।
তিনি বলেন, ‘মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরস্ত্র, নিরাপরাধ নারী-পুরুষ ও শিশুদের ওপর দেশটির সেনাদের বর্বরোচিত অত্যাচারসহ নৃশংস হত্যাকাণ্ড বন্ধে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন এবং প্রাণ ভয়ে সেদেশ থেকে পালিয়ে আসা প্রায় চার লক্ষাধিক রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়ে তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার ব্যবস্থা করেছেন। যা সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সাহসী ও মানবিক উদ্যোগের জন্যে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য।’
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যোগে ‘মিয়ানমারে গণহত্যা বন্ধের দাবিতে’এক মানববন্ধনে এসব কথা বলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি।
তিনি বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষ তাদের বাড়িঘর ও স্বজন হারিয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারতে আশ্রয় নিয়েছিল। ওই সময়ের দুঃখ-কষ্ট বাঙালি জাতি আজো ভোলেনি। কাজেই রোহিঙ্গাদের দুর্দশা, বেদনা বাঙালি জাতির হৃদয় থেকে অনুভব করে বর্তমান সংকটময় মুহূর্তে তাদের পাশে সহায়তার হাত প্রসারিত করেছে। তবে বাংলাদেশের নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয় বিবেচনায় রেখে দ্রুত আশ্রিত রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফেরত নেওয়ার জন্যে মিয়ানমারের প্রতি চাপ সৃষ্টি করতে হবে। বাংলাদেশ একটি মানবিক রাষ্ট্র। বাংলাদেশের মানুষ সৌহার্দ্য ও আতিথেয়তা পরায়ন।’
এসময় তিনি অসহায় রোহিঙ্গাদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিতে সকলের প্রতি আহ্বান জানান। মিয়ানমারের রাখাইন রাজ্যের সমস্যার স্থায়ী সমাধানের জন্যে ওআইসি, জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান তিনি।
হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. সাঈদুল হক সাঈদের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন শেখ মো. আব্দুল্লাহ, লায়ন জেবিন সুলতানা কান্তা, এইচ. এম মেহেদী হাসান, এম. শরীফ উদ্দিন অপু, লুৎফুন্নাহার রিক্তা, রুহুল আমিন ও মো. আরিফ খান প্রমুখ।