ঢাকাTuesday , 12 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কারিনার নিরাপত্তা জোরদার

Link Copied!

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর। মা হওয়ার কারণে বেশ কিছুদিন ধরে সিনেমা থেকে দূরে রয়েছেন তিনি। বীরে ডি ওয়েডিং সিনেমার মাধ্যমে আবারো অভিনয়ে ফিরছেন কারিনা। সম্প্রতি শুরু হয়েছে সিনেমাটির শুটিং।
এদিকে সিনেমাটির শুটিং সেটে কারিনার জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। যোগ করা হয়েছে বাড়তি নিরাপত্তাকর্মী। সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
সূত্রের দেওয়া তথ্যমতে, কয়েকদিন আগে একটি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে দিল্লিতে গিয়েছিলেন কারিনা। অনুষ্ঠান শেষে তার ভক্তরা তাকে ঘিরে ধরেছিল। আনুমানিক হাজার খানেক লোক কারিনাকে এক নজর দেখার জন্য হাজির হয়েছিল। এতটাই ভিড় ছিল যে, এ অভিনেত্রীর গাড়ি সামনে এগোতে পারছিল না। এই ঘটনাটি মাথায় রেখে সিনেমার নির্মাতারা এ অভিনেত্রীর নিরাপত্তা আরো বাড়িয়ে দিয়েছেন। শুটিং সেটে বাড়তি নিরাপত্তার জন্য ২০জন নিরাপত্তা রক্ষী ভাড়া করা হয়েছে।
কারিনা ছাড়াও বীরে ডি ওয়েডিং সিনেমায় অভিনয় করছেন সোনম কাপুর, স্বারা ভাস্কর, শিখা তালসানিয়া প্রমুখ। শশাংক ঘোষ পরিচালিত সিনেমাটি প্রযোজনা করছেন একতা কাপুর ও রিয়া কাপুর।