ঢাকাTuesday , 12 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেসির ছেলের জন্মদিন উদযাপন

Link Copied!

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ দিনের বান্ধবী অ্যান্তেনেল্লা রোকুজ্জোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন চলতি বছরের জুনে। বিয়ের পিঁড়িতে বসার আগেই দুই সন্তানের বাবা-মা মেসি ও রোকুজ্জো জুটি। ছোট ছেলে মাতেওর দ্বিতীয় জন্মদিন পালন করলেন তারা।
স্ত্রী রোকুজ্জো ও বড় ছেলে থিয়াগোকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্মদিন পালনের ছবি পোস্ট করেছেন বার্সেলোনা সুপারস্টার মেসি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে জন্মদিন পালনের কথা জানিয়েছেন মেসি। ছবিতে জন্মদিন উপলক্ষ্যে পুতুল, বেলুন ও রকমারি খেলনার বিভিন্ন আয়োজন দেখা গেছে। ছবিতে পরিবারের সদস্যদের সঙ্গে মিকি মাউসের পোশাক পরিহিত একজনকেও দেখা গেছে। ছবির ক্যাপশনে মেসি লেখেন, ‘সুন্দর শুভ জন্মদিন। আমি আমার জীবনকে ভালোবাসি।’
লা লিগায় শনিবার এস্পানিওলের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছে বার্সা। ওই ম্যাচে হ্যাটট্রিক করে বেশ আত্মবিশ্বাসী মেজাজে রয়েছেন গ্রহের সেরা এ ফুটবলার। চ্যাম্পিয়নস লিগে আজ মৌসুমের প্রথম ম্যাচে জুভেন্টাসের মুখোমুখি হবে মেসির ক্লাব বার্সেলোনা। ওই ম্যাচের আগে পরিবারের সঙ্গে বেশ ফুরফুরে একটি সময় কাটিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।