
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের দুর্লভ নিয়ে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখছেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম
নিজস্ব প্রতিবেদক : চলছে শোকের মাস আগস্ট। এই মাসে বাঙালি জাতি হারিয়েছে তার অভিভাবক স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আগামী ১৫ আগস্ট জাতির জনকের ৪২তম শাহদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস।
মহান এই নেতার কর্মময় জীবনের দুর্লভ ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। রাজধানীর মতিঝিলস্থ যুব ভবনের নীচতলায় আগামী একমাস এ প্রদর্শনী উন্মুক্ত থাকবে সর্বসাধারণের জন্য।
আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম। পরিচালক (প্রশাসন ও অর্থ) শিশির কুমার রায়, পরিচালক (পরিকল্পনা) আবুল হাছান খান, পরিচালক (দারিদ্র বিমোচন ও ঋণ) এরশাদ উর-রশীদ, পরিচালক (বাস্তবায়ন) আখতার আলী সরকার, অধিদপ্তরের প্রকল্প পরিচালকগণসহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারিরা এ সময় উপস্থিত ছিলেন।

