ঢাকাFriday , 4 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পদ্মায় নৌকাডুবিতে ২ শিক্ষার্থী নিখোঁজ

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : জেলার বাঘা ও নাটোরের লালপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবিতে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শুক্রবার সকালে খানপুর খেয়াঘাটে এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ দুই শিক্ষার্থী হলো, লালপুর উপজেলার সুলতানপুর গ্রামের মন্টু আলীর ছেলে সবুজ আলী (১৮) ও বাঘার খানপুর গ্রামের চাঁদ মিয়ার ছেলে মনিরুল ইসলাম (১৪)। এদের মধ্যে সবুজ বাঘার দুরদুরিয়া কলেজের একাদশ শ্রেণির এবং মনিরুল খানপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
রাজশাহীর সদর দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, খবর পেয়ে তারা বেলা ১১টার দিকে সেখানে পাঁচ সদস্যের ডুবুরি ইউনিট পাঠিয়েছেন। তাদের সঙ্গে নাটোরের লালপুর দমকল বাহিনীর একটি ইউনিটও যৌথভাবে পদ্মা নদীতে উদ্ধার কাজ চালাচ্ছেন। তবে দুপুর ৩টা পর্যন্ত নদীতে নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে ফরহাদ হোসেন বলেন, নিখোঁজ দুইজনই হতদরিদ্র পরিবারের সন্তান। তারা অন্যের জমিতে কাজ করে আয় করে এবং এর পাশাপাশি পড়াশোনাও করে। শুক্রবার সকালে তারা উভয়েই খেয়া ঘাট এলাকায় পাট কাটতে যায়।
নদী পার হয়ে সেখানে যেতে নৌকার প্রয়োজন হয়। নৌকায় আরো ৪৫ থেকে ৫০ জন লোক ছিলেন। কিন্তু মাঝ নদীতে গিয়ে ভার সামলাতে না পেরে নৌকাটি ডুবে যায়। এরপর অন্যরা সাঁতরে পাড়ে উঠলেও এই দুই শিক্ষার্থী নদীতে তলিয়ে যায়।