ঢাকাFriday , 4 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে ট্রাক উল্টে ব্যবসায়ী নিহত

Link Copied!

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের বালুবোঝাই ট্রাক উল্টে হ্লামং উ নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।
শুক্রবার দুপুর ৩টার দিকে এই ঘটনা ঘটে। নিহত হ্লামং উ জেলার রোয়াংছড়ি উপজেলার বেতছড়া ডলুঝিরি এলাকার বাসিন্দা বলে জানায় পুলিশ । পুলিশ জানায়, বান্দরবান রুমা সড়কের ১২ মাইল এলাকায় এই ঘটনা ঘটে ।
বান্দরবান সদর থেকে বালুবোঝাই ট্রাকটি রুমা সদরে যাওয়ার সময় ১২ মাইল এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায় । এ সময় বালুবোঝাই ট্রাকে থাকা যাত্রী ব্যবসায়ী হ্লামং উ ঘটনাস্থলে মারা যায়। আহত পাঁচজনকে উদ্ধার করে রুমা সেনা ক্যাম্পে চিকিৎসার জন্য পাঠানো হয় । নিহতের লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ।