ঢাকাFriday , 4 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে দুহাজার পিস ইয়াবাসহ আটক ২

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি থানার নতুন পাড়া থেকে দুহাজার পিস ইয়াবাসহ দুই তরুণকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে একটি সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি কালে এই ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো সৈয়দুর রহমান (২৫) ও মহব্বত ইসলাম মিশু।
বায়েজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসিন রাইজিংবিডিকে জানান, নতুন পাড়াস্থ বার আউলিয়া জামে মসজিদের সামলে পুলিশের একটি টহল দল সন্দেহবসত একটি যাত্রীবাহী অটোরিকশা থামিয়ে তল্লাশি চালায়। এই সময় অটোর আরোহী দুই যাত্রীর কাছে টিস্যু পেপারে মোড়ানো অবস্থায় দুহাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
আটককৃতরা নিয়মিত ইয়াবা পাচারের কথা পুলিশের কাছে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বায়েজিদ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।