ঢাকাThursday , 3 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চকরিয়ায় গণপিটুনিতে ডাকাত নিহত

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে রোকন উদ্দিন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে চকরিয়া পৌরসভার আমানের চর এলাকায় এ ঘটনা ঘটে। রোকন চকরিয়া উপজেলার পূর্ব ভেওলা গ্রামের মৃত জাফর আলমের ছেলে। এ ঘটনায় একই এলাকার শামসুল উদ্দিনের ছেলে ওয়াজ উদ্দিন (২৬) আহত হয়েছেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন জানান, চকরিয়া পৌরসভার আমানের চর এলাকার বিদেশ ফেরত শাহাব উদ্দিনের বাড়ি একদল ডাকাত হানা দেয়। এ সময় পরিবারের লোকজন চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে দুই ডাকাতকে ধরে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে সকাল ১০টার দিকে রোকন উদ্দিন মারা যান।