ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাত দলের হামলায় আবু খান চৌধুরী (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় তার স্ত্রীকে পিটিয়ে আহত করে ডাকাত সদস্যরা।
পারিবারিক সূত্রে জানা গেছে, ভোরে একদল ডাকাত আবু খানের বাড়িতে প্রবেশ করে। এ সময় আবু খান চিৎকার করলে ডাকাতরা রড দিয়ে তার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ডাকাতরা তার স্ত্রীকেও মারধর করে। পরে স্থানীরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করে।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রূপক কুমার সাহা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

