ঢাকাThursday , 3 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরের প্রাক্তন সাব রেজিস্টার গ্রেপ্তার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতার অপব্যবহার করে জমির ক্যাটাগরি পরিবর্তনের মাধ্যমে সাড়ে ১১ লাখ টাকা আত্মসাতের মামলায় গাজীপুরের প্রাক্তন সাব রেজিস্টারকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার রাতে তাকে রাজধানীর বনানী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, আসামি জালিয়াতির আশ্রয় নিয়ে জমির ক্যাটাগরি পরিবর্তন করে ১১ লাখ ৫৫ হাজার টাকা আত্মসাৎ করেন। এ অভিযোগে কিছু দিন আগে মামলা করে দুদক। মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের ঢাকা-২ এর উপপরিচালক মো. মোর্শেদ আলম আসামিকে গ্রেপ্তার করেন।