ঢাকাThursday , 3 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সংসদ প্লাজায় প্রাক্তন মন্ত্রী মুন্নুর জানাজা অনুষ্ঠিত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : প্রাক্তন মন্ত্রী ও সংসদ সদস্য হারুনার রশিদ খান মুন্নুর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। তিনি পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে মানিকগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওই জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। সংসদ সচিবালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হারুনার রশিদ খান মুন্নু গত ১ আগস্ট মানিকগঞ্জে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
জানাজায় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন, বিরোধী দলীয় হুইপ নূরুল ইসলাম ওমর, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিনসহ (বীর বিক্রম) সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।