ঢাকাWednesday , 2 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বজ্রপাতে ঘের মালিক নিহত

Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় বজ্রপাতে ঘের মালিক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কুকুডাঙ্গা গ্রামে বজ্রপাত হলে আব্দুল হালিম (৫৫) মারা যান। তিনি দেবহাটা উপজেলার পদ্মশাখরা গ্রামের জুড়োন সরদারের ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কর জায়েদুল ইসলাম জানান, নিহত আব্দুল হালিম শ্বশুর বাড়িতে থাকতেন। তিনি সেখানে ঘের করতেন। সকালে ঘেরে যাওয়ার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলে আব্দুল হালিমের মৃত্যু হয়।