ঢাকাTuesday , 2 December 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

র‍্যাম্প মাতালেন সুস্মিতা

Link Copied!

sushdec1
বিনোদন ডেস্ক :

কয়েক বছর ব্রেক নেওয়ার পর আবারও বড় পর্দায় ফিরেছেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। সম্প্রতি টলিউডের পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘নির্বাক’-এর মাধ্যমে ফিরেছেন তিনি। ফিরেই রুপালি পর্দা ও র‍্যাম্প দুটোই সামলাচ্ছেন সাবেক এ বিশ্বসুন্দরী।

জানা গেছে, ব্লিন্ডার প্রাইড ফ্যাশন ট্যুর ২০১৪-এর র‍্যাম্পে সিভান ও নরেশের তৈরি পোশাক পরে হেঁটেছেন এ বঙ্গ তনয়া।

মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া এক খবরে জানিয়েছে, সিভান ও নরেশের তৈরি একটি অরেঞ্জ কালারের পোশাকে র‍্যাম্পে হাঁটার সময় সুস্মিতাকে অসাধারণ মোহময়ী লাগছিল। অনেকদিন পর তাকে আবারও র‍্যাম্পে দেখা গেল।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সুস্মিতা বলেন, আমার কাছে সিভান ও নরেশে এই কাজটির অফার নিয়ে আসে। ওদের কালেকশন আমাকে দেখিয়েছিল। আমি সেগুলি পরে র‍্যাম্পে হাঁটার লোভ সামলাতে পারিনি। ওরা খুব ভাল পোশাক ডিজাইন করেছেন।

সম্প্রতি ‘নির্বাক’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সুস্মিতা। এছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে অঞ্জন দত্ত, যীশু সেনগুপ্ত ও ঋত্বিক চক্রবর্তীকে।