ঢাকাMonday , 17 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শীতলক্ষায় নৌকাডুবি ঘটনায় নারীর লাশ উদ্ধার

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষা নদীতে নৌকাডুবি ঘটনায় সেলি আক্তার (২৭) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরিদল লাশটি উদ্ধার করে। সেলি আক্তার কাপাসিয়া উপজেলার পশ্চিমভিটিপাড়া এলাকার সিয়াস উদ্দিনের মেয়ে। তিনি শ্রীপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি মো. সাইফুল ইসলাম জানান, শ্রীপুরের বরমী থেকে ১৫-১৬ জন যাত্রী নিয়ে বোরবার রাতে একটি ইঞ্জিন চালিত নৌকা শীতলক্ষা নদী দিয়ে কাপাসিয়ার সিংহশ্রী বাজারে যাচ্ছিল। রাত সাড়ে ৯টার দিকে ঘাটের কাছাকাছি পৌঁছালে বালুবাহী ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতার কেটে তীরে উঠতে পারলেও ওই নারী নিখোঁজ থাকেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সেলি আক্তারের লাশ উদ্ধার করা হয়।