ঢাকাMonday , 17 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চালের দ্বিতীয় চালান চট্টগ্রামে পৌঁছেছে

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : ভিয়েতনাম থেকে দ্বিতীয় চালানের ২৭ হাজার টন চাল নিয়ে আরো একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
এমভি পেক্স নামের চাল বোঝাই এই জাহাজটি রোববার বিকেলে চট্টগ্রাম বন্দরে পৌঁছার কথা থাকলেও সোমবার সকালে পৌঁছায়।
এর আগে গত বৃহস্পতিবার সকালে ২০ হাজার টন চাল নিয়ে এমভি ভিসাই ভিসিটি-৫ নামে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। বর্তমানে ওই জাহাজ থেকে চাল খালাস চলছে। সর্বমোট আড়াই লাখ টন চাল ভিয়েতনাম থেকে আমদানি করা হচ্ছে বলে সরকারি খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে।
এমভি ভিসাই ভিসিটি-৫ ও এমভি পেক্স জাহাজের স্থানীয় এজেন্ট ইউনিশিপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল হোসাইন জানান, ২৭ হাজার টন চাল নিয়ে দ্বিতীয় জাহাজটি শিডিউল অনুয়াযী রোববার বিকেলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছার কথা ছিল। কিন্তু জাহাজটি সোমবার সকালে পৌঁছেছে। ভিয়েতনামের হো চি মিন বন্দর থেকে আরো চারটি জাহাজ দুয়েকদিনের মধ্যে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা হবে।
এমভি ভিসাই ভিসিটি-৫ জাহাজ থেকে লাইটার জাহাজের মাধ্যমে চাল খালাস কাজ করছে মেরিন সার্ভিসেস নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী অমল চন্দ্র দাস জানান, এই জাহাজে থাকা ২০ হাজার টন চালের মধ্যে ২৫০০ টন চাল বহির্নোঙরে খালাস করা হবে। পরে জাহাজটি বন্দরের জেটিতে নিয়ে এসে বাকি ১৭ হাজার ৫০০ টন চাল খালাস করা হবে।