ঢাকাSunday , 16 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রভাবশালীর তালিকায় প্রভাস

Link Copied!

বিনোদন ডেস্ক : ‘রেবেল’খ্যাত ভারতীয় তারকা অভিনেতা প্রভাস। তবে ‘বাহুবলি’ সিনেমায় অভিনয় করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। পেয়েছেন আকাশচুম্বী দর্শকপ্রিয়তা। এবার প্রভাবশালী ভারতীয় তরুণদের তালিকায় যুক্ত হলো প্রভাসের নাম। ২০১৭ সালে ভারতের সবচেয়ে প্রভাবশালী তরুণদের নামের তালিকা প্রকাশ করেছে ‘দ্য জিকিউ’ ম্যাগাজিন। তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে প্রভাসের নাম।
জিকিউ ম্যাগাজিন ১১ জন প্রভাবশালী ভারতীয় তরুণের নাম প্রকাশ করেছে। এ তালিকায় আরো রয়েছেন- পিভি সিন্ধু, দিলজিৎ দোসাঞ্জ, অলংকৃতা শ্রীবাস্তব, করণ গিল, মানু চন্দ্র, প্রভাস, রাজকুমার রাও, বাদশা, সঞ্জয় গার্গ, রাধিকা আপ্তে, নীরাজ চোপড়া।
প্রভাস অভিনীত সর্বশেষ সিনেমা ‘বাহুবলি-টু’। এ সিনেমার সাফল্যের পর ‘সাহো’র শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সায়েন্স ফিকশন, অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করছেন সুজিত। ১৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি তামিল, তেলেগু, মালায়ালাম ও হিন্দি ভাষায় মুক্তি দেয়া হবে।