ঢাকাSunday , 16 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উইন্ডিজের টেস্ট দলে রোচ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। দেড় বছর পর ক্যারিবীয় টেস্ট দলে ফিরেছেন ফাস্ট বোলার কেমার রোচ। ১৫ সদস্যের দলে নতুন মুখ দুজন- ব্যাটসম্যান কাইল হোপ ও পেস বোলিং অলরাউন্ডার রেমন রেইফার।
ওয়েস্ট ইন্ডিজের সর্বশেষ টেস্ট দল থেকে বাদ পড়েছেন কেবল ব্যাটসম্যান বিশল সিং। গত-এপ্রিল মে মাসে পাকিস্তানের বিপক্ষে সেই সিরিজে ছয় ইনিংসে তার সর্বোচ্চ রান ছিল ৩২। ২০১৬ সালে বাজে ফর্মের কারণে দল থেকে বাদ পড়েছিলেন রোচ। তবে ওয়েস্ট ইন্ডিজের সর্বশেষ ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্টে বার্বাডোজের হয়ে ২৩ উইকেট নেন তিনি।
গায়ানাকে শিরোপা জেতাতে রেইফার নেন ৩৬ উইকেট, ব্যাট হাতে করেন ৪৪৫ রান। আর হোপের কিছুদিন আগে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছে।
কদিন আগে সিডব্লিউআই জানিয়েছিল, ক্রিস গেইল, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভোর মতো সিনিয়র ক্রিকেটারকে আবার সব সংস্করণে ফেরাতে চাইছে তারা। কিন্তু টেস্ট দলে ডাক পাননি তাদের কেউই। ইংল্যান্ডে টেস্ট সিরিজ চলার সময়ে ওয়েস্ট ইন্ডিজে হবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। বড় খেলোয়াড়রা সেখানে খেলতে অঙ্গীকারবদ্ধ। এ কারণেই তাদের বিবেচনা করা হয়নি বলে ধারণা করা হচ্ছে।
ইংল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট হবে এজবাস্টনে ১৭ আগস্ট থেকে। যেটি হবে ইংল্যান্ডে প্রথম দিবারাত্রির টেস্ট। পরের দুটি টেস্ট হবে যথাক্রমে হেডিংলি ও লর্ডসে।
ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল: জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্রাফেট (সহ-অধিনায়ক), দেবেন্দ্র বিশু, জার্মেইন ব্ল্যাকউড, রোস্টন চেজ, মিগুয়েল কামিন্স, শেন ডোরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমায়ার, কাইল হোপ, শাই হোপ, আলজারি জোসেফ, কাইরন পাওয়েল, রেমন রেইফার, কেমার রোচ।