ঢাকাSunday , 11 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় রেজাউল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সকালে শ্রীপুর উপজেলার কাইচ্চাগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেজাউল ইসলাম শ্রীপুর উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত আব্দুস সোবাহানের ছেলে এবং স্থানীয় ভাংনাহাটি হ্যামস্ কারখানার শ্রমিক ছিলেন।
শ্রীপুর থানার এসআই আবুল হাসান জানান, কারখানায় যাওয়ার উদ্দেশ্যে রেজাউল মোটরসাইকেল নিয়ে সকালে বাড়ি থেকে বের হন। পথে কাইচ্চাগড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লরি তার মোটরসাইকেলকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।