ঢাকাSunday , 11 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে খাদ্যে বিষক্রিয়ায় মা-ছেলের মৃত্যু

Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় খাদ্যে বিষক্রিয়ায় মা ও ছেলের মৃত্যু হয়েছে।  শনিবার রাত সাড়ে ৯টার দিকে তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতেরা হলেন মাধাইনগর গ্রামের পশ্চিমপাড়ার তোফাজ্জল হোসেনের স্ত্রী সোনা ভান (৩৫) ও তার শিশু সন্তান সোহাগ (৪)।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুর রহমান জানান, শনিবার রাতে শুটকি মাছ ও কচু শাকের তরকারি দিয়ে ভাত খেয়ে মা ও ছেলে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাদের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সজীব রায় জানান, খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে । ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।