ঢাকাSunday , 11 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ত্রসহ নব্য জেএমবি নেতা আটক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের শুরা সদস্য ও ঢাকা মহানগর পশ্চিমের দাওয়াতি আমির ইমরান আহমেদকে আটক করেছে র‌্যাব। রোববার সকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া জানান, এ সময় ইমরানের আরেক সহযোগীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে র‌্যাবের মিডিয়া সেন্টারে বেলা ১১টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান মিজানুর রহমান।