ঢাকাSaturday , 10 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের ৩ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে চট্টগ্রামের তিন বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসনের তিনজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। এর মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ সিকদারের নেতৃত্বে চট্টগ্রামের ঝাউতলা বাজার, তৌহিদুল ইসলামের নেতৃত্বে চকবাজার এবং ম্যাজিট্রেট রঞ্জন চন্দ্র দে’র নেতৃত্বে নগরীর ফিরিঙ্গি বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়।
অভিযানে থাকা ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালিত হয়েছে। অভিযানকালে বিভিন্ন দ্রব্যের দাম স্থিতিশীল রাখা, পণ্য মূল্য প্রদর্শণ, ভেজাল ও নকল পণ্য বিক্রিসহ বিভিন্ন বিষয় খোঁজ নেওয়া হয়েছে। বড় বড় শপিং মলেও ঈদের কাপড়ের মূল্য স্থিতিশীল রাখার ব্যাপারে অভিযান পরিচালিত হবে।