ঢাকাMonday , 21 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

Link Copied!

বাগেরহাট জেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, স্থানীয় সমস্যা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। সভায় জেলার বিভিন্ন এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি স্থানীয় জনগণের প্রয়োজন ও চাহিদার ভিত্তিতে নতুন প্রকল্প গ্রহণ, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে সহায়তা এবং জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মশিউর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. মনজুর রশিদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী জয়ন্ত মল্লিক, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভিন বিথী, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. শহিদুল আলম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু রিয়াদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় কর্মকর্তারা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন চাহিদা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেন, জেলার উন্নয়ন ও জনগণের কল্যাণে জেলা পরিষদের কার্যক্রম আরও কার্যকর ও জনমুখী করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও প্রতিষ্ঠানের সমন্বিত সহযোগিতা প্রয়োজন। জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জেলা পরিষদ কাজ করে যাবে বলেও তিনি জানান।