কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি.’র পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র চেয়ারম্যান মোঃ আলী হোসেন ফকির। উক্ত সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়।
এ. কে. এম. আওলাদ হোসেন, অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন), বাংলাদেশ পুলিশ; মোঃ আকরাম হোসেন, বিপিএম (সেবা), অ্যাডিশনাল আইজি (ফাইন্যান্স), বাংলাদেশ পুলিশ; খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপএম, অ্যাডিশনাল আইজি (ক্রাইম অ্যান্ড অপস), বাংলাদেশ পুলিশ; সরদার নূরুল আমিন, বিপিএম (সেবা), অ্যাডিশনাল আইজি, বাংলাদেশ পুলিশ; মোঃ আহসান হাবীব পলাশ বিপিএম (সেবা), মহাপরিচালক, এসআরবি; মোঃ কামরুল আহসান, অ্যাডিশনাল আইজি, বাংলাদেশ পুলিশ; মোঃ জুলফিকার আলী হায়দার, ডিআইজি, বরিশাল রেঞ্জ, বাংলাদেশ পুলিশ; মোঃ আতিকুর রহমান বিপিএম, ডিআইজি (ফাইন্যান্স), বাংলাদেশ পুলিশ; মোহাম্মদ শরীফ উদ্দিন, অ্যাডিশনাল ডিআইজি, বাংলাদেশ পুলিশ; আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা), অ্যাডিশনাল ডিআইজি, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ পুলিশ; খন্দকার শামিমা ইয়াছমিন, অ্যাডিশনাল ডিআইজি (রিপেয়ার অ্যান্ড মেইট্যান্যান্স), বাংলাদেশ পুলিশ; কামরুল হাসান তালুকদার, ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ; ড. মোঃ মোর্শেদ হাসান খান, স্বতন্ত্র পরিচালক; সৈয়দ রফিকুল হক, স্বতন্ত্র পরিচালক; মোহাম্মদ তফাজ্জুল হোসেন, এফসিএ, স্বতন্ত্র পরিচালক; মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. এবং কোম্পানি সচিব সাইফুল আলম এফসিএস সভায় উপস্থিত ছিলেন।

