ঢাকাTuesday , 22 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বীমা খাতে অবদানের জন্য ডিআরইউ’র সম্মাননা পেলেন কাজিম উদ্দিন

Link Copied!

বীমা খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিনকে সম্মাননা দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ডিআরইউর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেয়া হয়। রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কাজিম উদ্দিনের হাতে সম্মাননা তুলে দেন।
এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং দলটির ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ উপস্থিত ছিলেন।
এ ছাড়া ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ সংগঠনটির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি ব্যাংক, বীমা, শিল্প ও ব্যবসা-বাণিজ্য খাতের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।