ঢাকাWednesday , 7 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফাহমিদা নবীর ‘ইচ্ছেগুলো’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : দেশের জনপ্রিয় সংগীত শিল্পী ফাহমিদা নবী। অসংখ্য গান গেয়ে এদেশের মানুষের মন জয় করেছেন তিনি। এবার ‘ইচ্ছেগুলো’ শিরোনামের নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী।
‘ইচ্ছেগুলো খোলা মনে, সাত রঙে রঙ মাখে, ভোরের হাওয়ায় উষ্ণ আলোয়, কে যেন কে ডাকে’ এমন কথায় গানটি লিখেছেন ও সুর করেছেন জিয়াউদ্দিন আলম। এর সংগীতায়োজন করেছেন সজীব দাস। এ প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় মোহাম্মদপুরে সজীব দাসের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটি আমার বেশ ভালো লেগেছে। আশা রাখছি শ্রোতাদেরও ভালো লাগবে।’
গানটি প্রসঙ্গে জিয়াউদ্দিন আলম বলেন, ‘আমার লেখা ও সুর করা কোনো গান প্রথমবারের মতো গাইলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী ফাহমিদা নবী আপা। অসাধারণ গানটির মিউজিক কম্পোজিশন করেছেন সজীব দাস।আসছে ঈদুল ফিতরে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে জিপি মিউজিকে এ গানটি শোনা যাবে।’