ঢাকাWednesday , 7 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কিমিচের গোলে রক্ষা বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ২০০৭ সালের পর ডেনমার্কের কাছে হারেনি জার্মানি। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সেই ডেনমার্কের বিপক্ষেই হারের শঙ্কায় ছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবে জার্মানদের রক্ষা-কবচ হয়েছেন জসুয়া কিমিচ। ম্যাচের শেষ মুহূর্তে তার ওভারহেড কিকে করা গোল জোয়াকিম লোর দলকে রক্ষা করেছে হার থেকে। ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে।
স্যান মারিনোর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে মঙ্গলবার ডেনমার্কের বিপক্ষে বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিলেন জার্মানির কোচ লো। মেসুত ওজিল, টনি ক্রুস, থমাস মুলারদের অনুপস্থিতিতে অভিষেকই হয় ছয়জনের।
ডেনমার্কের ব্রন্ডবি স্টেডিয়ামে ম্যাচের ১৮ মিনিটে পিছিয়ে পড়ে জার্মানি। গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন ক্রিস্টিয়ান এরিকসেন। তার এই গোলই গত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালের পর প্রথমবার পরাজয় চোখ রাঙাচ্ছিল জার্মানিকে। তবে নির্ধারিত সময়ের দুই মিনিট আগে জার্মানদের ত্রাণকর্তা কিমিচ। বক্সের ভেতর থেকে ওভারহেড কিকে করা তার দারুণ এক গোল হার থেকে বাঁচায় বিশ্বচ্যাম্পিয়নদের।
রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে আগামী শনিবার স্যান মারিনোর মুখোমুখি হবে জার্মানি। এরপরই লোর দল ফিফা কনফেডারেশন কাপ খেলতে উড়ে যাবে রাশিয়ায়। যেখানে ২২ জুন জার্মানির প্রথম ম্যাচ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে।