ঢাকাTuesday , 6 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লুকাকুকে চাইছে বায়ার্ন

Link Copied!

স্পোর্টস ডেস্ক : নতুন মৌসুম শুরুর আগেই এভারটন ছাড়ার ঘোষণা দিয়েছেন দলটির স্ট্রাইকার রোমেলু লুকাকু। বেলজিয়ান এ তারকার প্রতি আগ্রহী রয়েছে ইংলিশ লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির মতো ক্লাবগুলো। এবার তাকে দলে পাওয়ার আগ্রহ প্রকাশ করেছে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখও।
সদ্য শেষ হওয়া মৌসুমে ইংলিশ লিগে এভারটনের হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন লুকাকু। ২৫ গোল নিয়ে তিনি ইংলিশ লিগের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার ছিলেন। আগুনে এ ফর্মের জন্য বেলজিয়ান এ তারকার প্রতি নজর পড়েছে ইউরোপের নামিদামী ক্লাবগুলোর।
সোমবার প্রীতি ম্যাচে চেক রিপাবলিকের বিপক্ষে জয় পেয়েছে বেলজিয়াম। দলের ওই জয়ের পর নিজের নতুন ঠিকানা নিয়ে সাংবাদিকদের লুকাকু বলেন, ‘আমার প্রতিনিধিই জানেন কি হতে চলছে। আমি জানি আমি কি করতে চাই। কিছু ঘটলে আপনারাও তখন সেটা দেখবেন।’
প্রীতি ম্যাচে জয় পাওয়ার পর সেটা সদ্য প্রয়াত আইভরি কোস্ট ফুটবলার চিক তোতেকে উৎসর্গ করেছেন লুকাকু। চাইনিজ ক্লাব বেইজিং এন্টারপ্রাইজের অনুশীলন শেষে মারা যান ৩০ বছর বয়সি এ মিডফিল্ডার।