ঢাকাTuesday , 6 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩০ বছরেই না ফেরার দেশে তোতি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : মাত্র ৩০ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন আইভরি কোস্ট ও নিউ ক্যাসল ইউনাইটেডের ফুটবলার চিক তোতি। সোমবার চাইনিজ ক্লাব বেইজিং এন্টারপ্রাইজের হয়ে অনুশীলন শেষে মৃত্যুবরণ করেন এ মিডফিল্ডার।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের হয়ে সাত মৌসুমে ১৫০টি ম্যাচ খেলেছিলেন তোতি। ২০১৫ সালে আইভরি কোস্টের হয়ে আফ্রিকান নেশন কাপের শিরোপা জেতেন তিনি। এছাড়া ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপে আইভরি কোস্টের হয়ে বিশ্বকাপ খেলেছেন তিনি।
তোতির মৃত্যুর কথা নিশ্চিত করে তার প্রতিনিধি ইমানুয়েল প্যালাদিনো বলেন, ‘গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে, চিক তোতি আর নেই। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মাত্র ৩০ বছর বয়সেই তোতির চলে যাওয়ায় আমরা মর্মাহত। তার জন্য সবাইকে প্রার্থনার অনুরোধ রইল।’
বেলজিয়ামে অ্যান্ডারলেখটের হয়ে ক্যারিয়ার শুরু করেন তোতি। এরপর ডাচ ক্লাব টোয়েন্ট ও রোডা জেসির হয়েও খেলেন তিনি। আইভরিকোস্টের হয়ে ৫২টি ম্যাচ খেলেছিলেন ক্ষণজন্মা এ মিডফিল্ডার।