ঢাকাTuesday , 6 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেলাইনির গোলে বেলজিয়ামের জয়

Link Copied!

স্পোর্টস ডেস্ক : এস্তোনিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে প্রস্তুতিটা ভালোই হলো বেলজিয়ামের। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে চেক রিপাবলিককে ২-১ গোলে হারিয়েছে তারা।
সোমবার রাতে নিজেদের মাঠে ম্যাচে বেলজিয়ামের জয়ের নায়ক ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার মারুয়ান ফেলাইনি। দলের জয়সূচক গোলটি করেছেন তিনিই।  ম্যাচের ২৫ মিনিটে গোল করে বেলজিয়ামকে এগিয়ে দিয়েছিলেন মিখি বাতশুয়ায়ি। কিন্তু ৪ মিনিট পরই সেটি শোধ করেন চেক রিপাবলিকের রবার্তো মার্টিনেজ।
দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন ফেলাইনি। আর মাঠে নেমে ৫২ মিনিটে হেডে করেন দারুণ এক গোল। তার সেই গোলই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়। আগামী শুক্রবার বিশ্বকাপ বাছাইপর্বে এস্তোনিয়ার মুখোমুখি হবে বেলজিয়াম। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে আছে তারা।