ঢাকাTuesday , 6 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে মার্কেটে চুরি : আটক ৩

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : ঈদের মার্কেটে ভিড়ের মধ্যে কাপড়সহ বিভিন্ন সামগ্রী চুরি করার সংঘবদ্ধ চোর সিন্ডিকেটের তিন সদস্যকে আটক করেছে চট্টগ্রামের বাকলিয়া থানা পুলিশ। মঙ্গলবার সকালে বাকলিয়া থানার তুলাতলী এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ এই তিনজনকে আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে নতুন জামাকাপড়, ইমিটেশন জুয়েলারি, জুতো স্যান্ডেলসহ চুরির বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলো তাজ মিয়া (৪০), তাজ মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম (৩৫) ও মো. সৈয়দ প্রকাশ লাদেন (৩৩)।
বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রণব চৌধুরী জানান, আটককৃতরা সংঘবদ্ধ চোর সিন্ডিকেটের সদস্য। তারা দলবদ্ধ হয়ে বিভিন্ন মার্কেটে প্রবেশ করে ক্রেতা সেজে বিভিন্ন মালামাল চুরি করে। তারা একজন দোকানদারকে ব্যস্ত রেখে অপরজন মূল্যবান সামগ্রী চুরি করে দোকান থেকে কেটে পড়ে। ঈদের মার্কেটে এই সিন্ডিকেটের সদস্যরা বিভিন্ন মার্কেটে চুরির প্রস্তুতি নিয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।