ঢাকাTuesday , 6 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় একজন নিহত ও আরো অন্তত তিনজন আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার মেঘনা সাইকেল কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম রফিকুল ইসলাম (৪০)। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট থানার কিসমত নড়াইল গ্রামের আসিম উদ্দিনের ছেলে। আহতরা হলেন- পিকআপ চালক কাজল মিয়া (২৯), হেলপার শফিকুল ইসলাম ময়না (২২) ও অজ্ঞাত একজন। তাদের বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি।
মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান, এমসি বাজার মেঘনা সাইকেল কারখানার সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছন দিক দিয়ে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং পিকআপ যাত্রী রফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় পিকআপ চালক ও সহকারীসহ তিনজন আহত হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিত্রে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।