ঢাকাThursday , 25 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ৬

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে মাইক্রোবাসের সঙ্গে থ্রি-হুইলারের (ইজিবাইক) মুখোমুখি সংঘর্ষে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) ছয়জন নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চেচানিয়াকান্দিতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- পুলিশের এএসআই দেলোয়ার হোসেন (৩২) ও ইজিবাইক চালক আজাদ শেখ (২৬)।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি,তদন্ত) ওমর ফারুক জানান, ঢাকা থেকে খুলনাগামী একটি মাইক্রোবাস চেচানিয়াকান্দিতে পৌঁছে সামনের চাকা ফেঁটে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসটি রাস্তার পাশে পড়ে যায়। এতে দেলোয়ার ও আজাদসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহত চারজনকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে এক কিশোরীসহ আরো তিনজনের মৃত্যু হয়।
পরে আহত ব্যক্তিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।