ঢাকাThursday , 18 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খিলগাঁওয়ে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁও থেকে অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ৩টার দিকে খিলগাঁওয়ের খিদমা হাসপাতালে পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য সকালে লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, ওই যুবকের বয়স ২৫ থেকে ২৭ বছর। লাশ পলিথিন ও কম্বল দিয়ে মোড়ানো ছিল। তিনি বলেন, অন্য কোথাও হত্যা করে ওই যুবকের লাশ খিদমা হাসপাতালে পেছনে ফেলে যাওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।