ঢাকাSaturday , 6 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে পিকআপচাপায় দুই শিশু নিহত

Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচির মুকুন্দগাঁতীতে পিকআপ ভ্যানচাপায় ব্যাটারি চালিত অটোরিকশার দুই শিশু যাত্রী নিহত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী-কড়িতলা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- বেলকুচি উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামের ফারুক হোসেনের মেয়ে তিথি (৫) ও একই গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে জাহিদুল (৭)। এরা দুজনেই স্থানীয় শাহীন কিন্ডার গার্টেন স্কুলের প্রথম ও প্লে-শ্রেণির শিক্ষার্থী।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, মুকুন্দগাঁতী কড়িতলার শাহীন কিন্ডার গার্টেন স্কুলের ক্লাস শেষে দুই শিশু ব্যাটারি চালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিল। এ সময় কামারপাড়া থেকে বেলকুচিগামী পল্লী বিদ্যুতের খুঁটিবাহী একটি পিকআপ ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই শিশু জাহিদুল মারা যায়। গুরুতর আহত অবস্থায় শিশু তিথিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পিকআপ ভ্যানটিকে আটক করেছে। তবে চালক পলাতক।