ঢাকাTuesday , 25 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগের মনোনয়ন পেলেন বাবলু ও মামুন

Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ও ধুবইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন এনামুল হক বাবলু ও মাহাবুর রহমান মামুন।ঘোষিত তফসিল অনুযায়ী এ ইউনিয়নে আগামী ২৩ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এবারে চিথলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে পাঁচজন ও ধুবইল ইউনিয়নে ছয়জন আবেদন করেন। চিথলিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবলু এবং ধুবইল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মাহাবুর রহমান মামুন দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী ইউনিয়ন দুটিতে মনোনয়ন দাখিলের শেষ দিন ২৭ এপ্রিল। ৩০ এপ্রিলে মনোনয়ন বাছাই এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ মে।