ঢাকাMonday , 21 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কিডনি রোগীদের ডেঙ্গু চিকিৎসা নিয়ে নিকডুর উদ্যোগে আলোচনা সভা

Link Copied!

কিডনি রোগে আক্রান্ত রোগীদের ডেঙ্গু চিকিৎসা ব্যবস্থাপনা, জটিলতা প্রতিরোধ এবং সমন্বিত চিকিৎসা পদ্ধতি নিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (নিকডু)-তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টায় নিকডুর মাল্টিপারপাস অডিটোরিয়ামে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি ও নিকডু শিক্ষক সমিতির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান আয়োজন করেন নিকডু শিক্ষক সমিতি ও ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (নিকডু)। সভায় কিডনি রোগীদের মধ্যে ডেঙ্গু সংক্রমণের ক্ষেত্রে রোগীর ঝুঁকি মূল্যায়ন, তরল ব্যবস্থাপনা, কিডনি কার্যকারিতা পর্যবেক্ষণ, ডেঙ্গুর জটিলতা এবং প্রয়োজনে ডায়ালাইসিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ চিকিৎসা বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিকেডি হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোঃ কামরুল ইসলাম, নিকডুর পরিচালক অধ্যাপক ডা. মোঃ রাশেদ আনোয়ার। আরো বক্তব্য রাখেন নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. আ ন ম এহসানুল করিম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিকডু শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মোঃ মশিউর আরেফিন, সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ডা. শাহরিয়ার মোঃ কবির হাসান। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নেফ্রোলজি বিভাগের ডা. আল মাহমুদ। মূল প্রবন্ধ ছিল কিডনি রোগে আক্রান্ত ডেঙ্গু রোগীদের আধুনিক, নিরাপদ ও সময়োপযোগী চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে চিকিৎসকদের মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা ও চিকিৎসা ব্যবস্থাপনা সম্পর্কে মতবিনিময় করা। বক্তারা বলেন, কিডনি রোগীদের ক্ষেত্রে ডেঙ্গু সংক্রমণ হলে রোগীর ব্যবস্থাপনা তুলনামূলকভাবে জটিল হয়ে উঠতে পারে। বিশেষ করে তরল ব্যবস্থাপনা, কিডনি ফাংশন, রক্তক্ষরণজনিত জটিলতা এবং ডায়ালাইসিসের প্রয়োজনীয়তা সম্পর্কে চিকিৎসকদের সতর্ক ও সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের রোগীদের চিকিৎসায় নেফ্রোলজি, ইউরোলজি, মেডিসিনসহ সংশ্লিষ্ট বিভাগের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয় যা হাসপাতালের বহিঃ বিভাগের সামনে থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জরুরি বিভাগের সামনে এসে শেষ হয়। উপস্থিত ছিলেন পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ কবির আলম, ডাঃ ফজল নাসের, অধ্যাপক ডাঃ সুহেল আল মুজাহিদ ,ডাঃ ফেরদৌস মাহমুদ ফয়সল ,ডাঃ মোঃ নজরুল ইসলাম মৃধা, ডাঃ মোঃ রোকনুজ্জামান খান, ডাঃ মোঃ আসাদুজ্জামান, অধ‍্যাপক ডাঃ মরিয়ম মোবাশ্বেরা, ডাঃ মমতাজ , ডাঃ আবু সাঈদ মোহাম্মদ মোর্শেদ, ডা: ফজলে এলাহী, সহকারী অধ্যাপক ডাঃ মোঃ শফিকুর রহমান, ডাঃ মোঃ মনোয়ারুল ইসলাম, ডাঃ মোঃ আসাদুজ্জামান রাজীব, ডাঃ মোঃ গাজী আরিফুর রহমান, আবাসিক সার্জন ডাঃ মোঃ সানাউল্লাহ, সহকারী অধ‍্যাপক ডাঃ সৈয়দ রানা কবীর, ডা লিয়াকত আলী, ডাঃ জায়েদ এহসান , আবাসিক চিকিৎসক ডাঃ মাহমুদ হাসান সবুজ, ডাঃ বায়েজিদ হোসেনসহ নেফ্রোলজি,ইউরোলজি , পেডিয়াট্রিক নেফ্রোলজি ও প্যারা ক্লিনিকাল বিভাগের তিন শতাধিক চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।