ঢাকাTuesday , 25 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় প্রবাসীকে কুপিয়ে হত্যা

Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনা পৌর সদরের শালগাড়িয়া রেলপাড়া এলাকায় বকুল সরকার (৩৫) নামে সৌদি প্রবাসী এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত বকুল সরদার পাবনা পৌর সদরের উত্তর শালগাড়িয়া বাগানপাড়া মহল্লার আকুব্বর সরকারের ছেলে।
পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত সরকার জানান, সন্ধ্যায় বকুল সরদার শালগাড়িয়ায় নির্মাণাধীন নতুন রেলস্টেশনের কাছে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিল। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বকুল সরদারের মৃত্যু হয়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কারা, কী কারণে তাকে হত্যা করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। মামলার প্রস্তুতি চলছে। পারিবারিক সূত্র জানায়, নিহত বকুল সরদার সৌদি আরবে থাকতেন। মাঝে মধ্যে দেশে আসা-যাওয়া করতেন। বছর খানেক আগে দেশে ফিরে জমিজমা দেখাশোনা করতেন।