ঢাকাTuesday , 25 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সন্ত্রাসীদের কলিজা খাব

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে গালিগালাজ ও আজেবাজে কথা বলার জন্য পরিচিত। তবে সোমবার তিনি পুরোপুরি মানুষখেকোর মতো কথা বলেছেন। সন্ত্রাসীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘ আমি তোমাদের খেতে পারি। আমাকে শুধু একটু লবন আর ভিনেগার দাও। সত্যি, এটি আমাকে পাগল করে তুলেছে। আমাকে একজন সন্ত্রাসী দাও। আমি ওর কলিজা খাব।’
সোমবার ফিলিপাইনের ১৮টি রাজ্যের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। গত বছরের জুনে ক্ষমতা গ্রহণের পর মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন দুতের্তে। তার অভিযানে এ পর্যন্ত ছয় হাজারের বেশি লোক নিহত হয়েছে। সম্প্রতি দেশটিতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন পরিচালনাকারী আবু সায়াফসহ বেশ কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান শুরু করেছে দুতের্তে প্রশাসন।
সন্ত্রাসীদের প্রসঙ্গে দুতের্তে বলেন, ‘ওরা পশু। তোমরা যদি চাও আমি পশু হব, তাহলে আমি তা হতে পারব। আমি তেমনই হতে পারব। তোমরা যা পারবে তার চেয়ে অনেক বেশিই পারব আমি।’