ঢাকাMonday , 27 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Link Copied!

marderগাজীপুর প্রতিনিধি : গাজীপুরে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার মধ্যরাতে গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম সাইফুর রহমান আলমগীর (৪০)। তিনি ইটাহাটায় বসবাস করে মুদি দোকানের ব্যবসা করতেন। সাইফুর চাঁদপুরের মতলব থানার উত্তর বারগাও এলাকার আলী আকবর মাস্টারের ছেলে।
নিহতের স্ত্রীর বড় ভাই এমদাদুল হক জানান, সাইফুর ইটাহাটা এলাকায় জমি কিনে বাড়ি নির্মাণ করে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন। এলাকায় তার একটি মুদি দোকানের ব্যবসা ছিল। রোববার দিবাগত রাত দোকান থেকে বাড়ি ফেরার পথে বাড়ির কিছু দূরে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জয়দেবপুর থানার এসআই নূরুল ইসলাম জানান, নিহতের মাথা, গলা ও কাধে ধারালো অস্ত্রের তিনটি আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।